ঢাকাকে বিশ্রামের রাখার চূড়ান্ত সিদ্ধান্ত ২২ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২২, ১৫:৫৫আপডেট : ১৬ জুন ২০২২, ১৫:৫৫

ঢাকা শহরকে বিশ্রাম দিতে দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র এলাকার দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ জুন অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছে ডিএসসিসি।

জরুরি সেবা যেমন- হাসাপাতাল, ফার্মেসি, রেস্তোরাঁ ইত্যাদি খোলা রেখে বাকি সব বন্ধ করে  ঢাকাকে রাতের বেলা বিশ্রামে রাখার বিষয়টি একাধিকবার ঘোষণা দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ উদ্যোগকে বাস্তবায়ন করতে আগামী ২২ জুন ঢাকা শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন,  দোকান মালিক  সমিতি, পরিকল্পনাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে বসবেন মেয়র।

ওই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসির কর্মকর্তারা।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘মেয়রের অভিপ্রায় হচ্ছে— ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্যকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। পৃথিবীর সব শহরেই  ব্যবসা- বাণিজ্যের  সময়সীমা থাকে। এটা  মার্কেটের ক্ষেত্রে একরকম, ওষুধের দোকানের ক্ষেত্রে আরেক রকম।’

তিনি জানান, আগামী ২২ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই,  ডিসিসিআই,  দোকান মালিক সমিতি,  সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনের বসে এ সময়সীমা নির্ধারণ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘সবার মতামত নিয়ে ২২ জুনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্তগুলো দাফতরিক আদেশ আকারে প্রকাশ করবো। এগুলো সবাইকে মানার ও অনুরোধ করবো।’

 

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান