যে গণপরিবহনগুলোকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৮:৩১আপডেট : ২১ জুন ২০২২, ১৮:৫১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রুট পারমিটবিহীন গণপরিবহনকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না। মঙ্গলবার (২১ জুন) বাস ‍রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মেয়র আতিক বলেন, ‘রুট পারমিটবিহীন গাড়ি পদ্মা সেতুতে গেলে গোটা ঢাকায় যানজট লেগে যাবে। যাদের ‍রুট পারমিট যেদিকের আছে তারা সেদিক দিয়েই যাবে।’

শহরে গণপরিবহনের চাপ কমাতে ঢাকা দক্ষিণের আওতায় ভুলতা, কেরানীগঞ্জ, কাঁচপুরে এবং ঢাকা উত্তরের আওতায় গ্রাম ভাটুলিয়া, হেমায়েতপুর ও ঘাটারচরে আলাদা বাস টার্মিনাল ও ডিপো হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ‍টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণ বা যা-ই লাগুক সেটা দক্ষিণ সিটিই করবে। তারা ডিপিপি তৈরি করবে এবং মন্ত্রণালয়ে জমা দেবে। কাঁচপুরে টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণের জন্য দক্ষিণ সিটি করপোরেশন সড়ক ও জনপথ মন্ত্রণালয়কে চিঠি দেবে। অপরদিকে, আমাদের উত্তর সিটির আওতায় টার্মিনাল নির্মাণে আমরাই ডিপিপি বানাবো।’

এ সময় মেয়র আতিক আরও জানিয়েছেন, ঢাকায় যেসব বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখে, বিশেষ করে মিরপুর, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডের পাশে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী