মশার উৎস খুঁজতে অভিযান শুরু, উড়ছে ড্রোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ২১:৪১আপডেট : ০২ জুলাই ২০২২, ২২:০৬

মশার উৎস খুঁজতে ১০ দিনের চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ১১ জুলাই পর্যন্ত।

শনিবার সকাল থেকেই ডিএনসিসির অঞ্চল-১, অঞ্চল-৩ ও অঞ্চল-৫ এ ড্রোনের সাহায্যে বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান, ছাদে জমা পানি, চৌবাচ্চা ও বৃষ্টির জমাট বাঁধা পানি আছে কিনা তা জরিপ করা হয়।

অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা সেক্টর-৪ এলাকায় মোট ৩২২টি বাড়িতে ড্রোন সার্ভে করা হয়। ১৮টি ছাদবাগান সার্ভে করে ৫টিতে জমা পানি পাওয়া গেছে এবং ১টি বাড়ির ছাদে এডিসের লার্ভাও পাওয়া গেছে। আপাতত বাড়ির মালিককে সাবধান করে দিয়েছে প্রশাসন।

অঞ্চল-৩ এর আওতাধীন ২৯১টি বাড়ি সার্ভে করে ৩টিতে জমাট পানি পাওয়া গেছে। তবে লার্ভা পাওয়া যায়নি। এছাড়াও অঞ্চল-৫ এর আওতাধীন লালমাটিয়ার ২৬৭টি বাড়িতে সার্ভে করা হয়। ১২টি ছাদবাগানের ৪টিতে জমা পানি পাওয়া গেছে।

অঞ্চল-৩ ও ৫ এর ড্রোনের সাহায্যে পরিচালিত সার্ভে কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো. জোবায়দুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে রাজধানীর উত্তরা সেক্টর-৪ এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্ত কার্যক্রম পরিদর্শনে এসে মশার উৎস খুঁজতে ১০ দিনব্যাপী ড্রোনের মাধ্যমে অভিযানের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী