মহাখালী ও গাবতলীতে অবৈধ পার্কিং, ৮ বাসকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৯:০০আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯:০০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করায় আট বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে মোট ৫টি মামলায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গাবতলীতে অবৈধভাবে টার্মিনালের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় ৬ হাজার পাঁচ শ টাকা জরিমানা করা হয়। ডিএনসিসি অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এই অভিযান পরিচালনা করেন।

ঢাকা শহরের যানজট নিরসনে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ২১ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ঘোষণা করেন মহাখালী এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে কোনও গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের