‘সিএস খতিয়ান অনুযায়ী উদ্ধার হবে সুতিভোলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৭:৫১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:৫১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সিএস খতিয়ান অনুযায়ী উদ্ধার করা হবে সুতিভোলা খাল।

বুধবার (৬ জুলাই) রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন নালার নির্মাণকাজ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।

সুতিভোলা খাল সংলগ্ন এলাকায় নর্দমা নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল দেখতে পান খালটি বড় একটি সীমা প্রাচীর দিয়ে দখল করে নিয়েছে অনন্ত হোল্ডিং নামের একটি কোম্পানি। যার কারণে সিটি করপোরেশনের নর্দমা নির্মাণের কাজও বাধাগ্রস্ত হচ্ছে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র জানান, ‘অনন্ত গ্রুপ হোক আর আমার কোম্পানিই হোক, সিএস খতিয়ান অনুযায়ী আমরা সুতিভোলা খাল উদ্ধার করবো।’

সুতিভোলা

তিনি আরও জানান, আগামী ১০-১৫ দিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী জরিপ শেষ করবে। ঈদের পর খতিয়ান অনুযায়ী উদ্ধারকাজ শুরু হবে।

‘একটি খালের প্রশস্ততা ১০০ ফুট থাকলে দখলের কারণে হয়ে গেছে ১০ ফুট। আমি মহানগর জরিপ দেখবো না। মহানগর জরিপ দেখলে ঢাকা শহর ডুবে যাবে। ঢাকাকে বাঁচাতে সিএস খতিয়ান দেখেই কাজ চালাতে হবে।’

আতিকুল ইসলাম বলেন, এই নুরেরচালার মানুষ তিন যুগ ধরে জলাবদ্ধতায় ভুগছে। আমরা এই এলাকায় পানি নিষ্কাশনের প্রশস্ত নর্দমা করতে যাচ্ছি। এর ব্যাস হবে ৬ মিটার। এ নর্দমাকে সুতিভোলা খালে সংযুক্ত করা হচ্ছে।’

‘সিএস খতিয়ান অনুযায়ী উদ্ধার হবে সুতিভোলা’

যেসব অবৈধ স্থাপনা খালের ওপর রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে বলেও জানান মেয়র। সিটি করপোরেশনের ২৮ কিলোমিটার খাল খননের প্রকল্প চলমান রয়েছে।

এ পরিদর্শনে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী