যৌক্তিক কারণ থাকলে মোটরসাইকেলে পাস দিচ্ছে ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৩:৫৩

যৌক্তিক কারণ দেখে মোটরসাইকেল চলাচলে পাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। শুক্রবার (৮ জুলাই) জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিআরটিএ’র নির্দেশনায় বলা হয়েছে, জরুরি প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মহাসড়কে মোটরসাইকেল চলতে পারবে। আমরা এ জন্য যৌক্তিক কারণ দেখে পাস দিচ্ছি। কারণ অনেক মানুষ আছে, যাদের পরিবার বাড়িতে, তিনি একা ঢাকায় আছেন। একজন মানুষ ঈদে তার পরিবারের কাছে যাবে, এটা তার অধিকার। আমরা এতে বাঁধা দিতে পারি না। তাই আমরা কারণ বিবেচনায় কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি। আর এই যাত্রাপথে তারা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, তাই পাসের ব্যবস্থা করা হয়েছে।

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের কারণ বলতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘বিআরটিএ, যোগাযোগ মন্ত্রণালয় বা পুলিশ বলেন, কাউকে আটকে রাখা বা ঈদযাত্রা ব্যাহত করা তাদের উদ্দেশ্য নয়। বাস্তবতা হলো, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। পদ্মা সেতু চালুর পর ওই রুটে নতুন নতুন বাস নামছে, ওই সব বাসের চালকরা ওই সড়কে নতুন, তার ওপর ঈদের সময় বাস-ট্রাক রাস্তায় খুবই বিশৃঙ্খলা করে। এমন অবস্থায় পরিবার নিয়ে মোটরসাইকেলে দূরের পথ পাড়ি দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এসব বিষয় বিবেচনায় দুর্ঘটনা রোধ মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছিল।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের