কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ১৭:৫০আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৭:৫০

রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি শেষ হচ্ছে আজ শনিবার (৯ জুলাই)। কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার রাত ১১টা থেকে পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ডিএসসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে। এ কাজে মোট ৯ হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবেন। 

এদিকে ডিএসসিসি’র নগর ভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। কোরবানির পশুর হাটের বর্জ্য ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচিত্র সমন্বয় ও কেন্দ্রীয়ভাবে তদারকিতে এ নিয়ন্ত্রণ কক্ষ তিন সেশনে সার্বক্ষণিক সচল থাকবে। এতে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।

দক্ষিণ সিটি জানিয়েছে, বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকির লক্ষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে। আগামীকাল দুপুর ২টা থেকে সেসব টিম কাজ শুরু করবে।

বর্জ্য অপসারণে এক লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ, ২৮ টন ব্লিচিং পাউডার এবং ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। প্রয়োজন অনুসারে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে।

এছাড়া ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি যান-যন্ত্রপাতি (গাড়ি) প্রস্তুত রাখা হয়েছে। এগুলোর মধ্যে আছে– ডাম্প ট্রাক ৯২টি, হুইল লোডার (পে-লোডার) ১৩টি, হুইল ডোজার (টায়ার ডোজার) ৮টি, স্কিড লোডার ৮টি, লং ট্রেইলর ৩টি, বেক-হো লোডার ৪টি, স্কেভেটর ৮টি, বুলডোজার ৫টি, কম্পেক্টর ৪০টি, কন্টেইনার ক্যারিয়ার ৪৯টি, খোলা ট্রাক (বড়) ৭৭টি, ছোট ট্রাক ৩৫টি, পানির গাড়ি ১১টি।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ