৫৮টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২২, ২১:১১আপডেট : ১১ জুলাই ২০২২, ২২:০৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮টি ওয়ার্ড থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো: ১-৫, ৯-১৪, ১৮-২১, ২৩-৩২, ৩৪, ৩৬-৪১, ৪৩, ৪৬, ৪৮, ৪৯, ৫১-৬৪, ৬৬, ৬৭, ৬৯-৭৩ ও ৭৫।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর শাহজাহানপুর, রহমতগঞ্জ ও শ্যামপুর কদমতলী পশুর হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পশুর হাট হতে ৯৮ শতাংশ এবং ধোলাইখাল পশুর হাট হতে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।     

বাকি পশুর হাটগুলো হতে গড়ে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এছাড়াও ৯ জুলাই রাত ১১টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ বিগত ৪৩ ঘণ্টায় ২ হাজার ৯৯৭টি ট্রিপের মাধ্যমে মোট ১২ হাজার ৬৪২ দশমিক ৬৮ মেট্রিক টন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তরপূর্বক অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

/আরএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী