রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ২০:১০আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০:১০

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সফোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য ইতোমধ্যে ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) ডিএসসিসির রায়েরবাগ ও রমনা এবং ডিএনসিসির বসিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।       

দক্ষিণ সিটির শ্যামপুরের রায়েরবাগ এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকার দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ এবং উত্তর সিটির বসিলা এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন অভিযান পরিচালনা করেন।

অভিযানে রুট পারমিট না থাকায় আশেকুল হক ও জুবের আলমের আদালত ‘সময় পরিবহন’-এর ঢা. মে. ব.-১৩০১০১, ঢা. মে. ব.-১৫২৯৭৬, ঢা. মে. ব.-১৫৮২২৩ এবং ‘মদিনার পথে’ পরিবহনের ঢা. মে. ব.-১৫৭৭২৫সহ মোট চারটি বাস ডাম্প করেন।

একইভাবে আফিফা খান ও বিকাশ চন্দ্র বর্মণের আদালত সই জালিয়াতি করা রুট পারমিট নিয়ে বাস চালানোয় ‘অভিনন্দন’ পরিবহনের ঢা. মে. ব. - ১৫১৮৪৭ ও ‘মিডলাইন পরিবহন’-এর ঢা. মে. ব.- ১৩০৩০৪, রুট ভায়োলেশন করায় ‘মেঘলা পরিবহন’-এর ঢা. মে. ব.- ১৩০২০৫ ও ঢা. মে. ব.- ১৫১৪২৬, ‘মালঞ্চ পরিবহন’-এর ঢা. মে. ব.- ১৫৩৬৬৩ এবং মেয়াদোত্তীর্ণ রুট পারমিট নিয়ে চলাচল করায় ‘শতাব্দী পরিবহন’-এর ঢা. মে. ব.- ১২০০৭১ নম্বরযুক্ত ৬টি বাস ডাম্পিং করার নির্দেশ দেন।

একইসঙ্গে পারমিটবিহীন চলাচল করায় ফিরোজা পারভীনের আদালত ‘সুগন্ধা পরিবহন’-এর ঢা. মে. ব.- ১৩১১২০, ঢা. মে. ব.-১৫৬৮৮১ ও ঢা. মে. ব.-১৫৪০৯৯ নম্বরযুক্ত ৩টি বাস ডাম্প করেন।

সব মিলিয়ে রবিবারের অভিযানে মোট ১৩টি বাস ডাম্প করা হয়। এছাড়াও রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য এসব বাসের বিরুদ্ধে ১৩টি মামলাসহ ফিটনেস না থাকা, আসন সংখ্যা বেশি থাকা ও আদেশ অমান্য করায় আরও ১১টি মামলা দায়ের করা হয়। ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডিএমপি সার্বিক সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন কমিটির সিদ্ধান্ত অনুসারে ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন ছাড়া অন্য কোনও গাড়ি চলবে না। অথচ রুট পারমিট ছাড়াই এই গাড়িগুলো এই রুটে চলছিল। সেজন্য অভিযানে ৩টি বাস ডাম্প করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ জুন অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভার সিদ্ধান্তের আলোকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঢাকা নগর পরিবহনের ২১ নম্বর রুটে চলাচলকারী সকল অবৈধ ও রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে রবিবার হতে দুই সপ্তাহব্যাপী যৌথ চিরুনি অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ২৮ জুলাই পর্যন্ত।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের