ফজলে রাব্বী মিয়া জনগণের আইনজীবী ছিলেন: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৩:৪০আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৩:৪০

অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জনগণের আইনজীবী ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৫ জুলাই) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাজা শেষে ডিএসসিসি মেয়র গণমাধ্যমকে এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া আইন অঙ্গনের পথিকৃৎ ছিলেন। তার কাছে এসে কেউ ফিরে যেতো না। তিনি জনগণের আইনজীবী ছিলেন।’      

ফজলে রাব্বী মিয়ার মতো গণবান্ধব আইনজীবী ও রাজনীতিবিদ পাওয়া দুষ্কর উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আইন অঙ্গনে দীর্ঘ পদচারণায় কোনোদিন তার বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করেনি। সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশে যেতেন, যার ফলশ্রুতিতে তিনি নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বারবার নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার হয়েছেন।’

মেয়র তাপস এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের