দক্ষতা বাড়াতে কর্মশালায় ডিএনসিসির ১২০ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৯:১৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৯:১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ১২০ কর্মকর্তার জন্য ৩ দিনের কর্মশালার আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল ল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর ওয়েস্টিন হোটেলে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালার আজ ছিল দ্বিতীয় দিন।

দ্বিতীয় দিন প্রোগ্রামে উপস্থিত হয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, অ্যাডভান্স লেভেলে যে নগরগুলো সেবা দিচ্ছে তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজন রয়েছে। ঢাকা জনবহুর শহর। অল্প জায়গায় অনেক লোক। তাই দক্ষতা বাড়াতে কর্মশালার দরকার আছে। 

নগর ব্যবস্থাপনার কাজে বিভিন্ন নগরে কর্মরতদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং উত্তম চর্চা সম্পর্কে ধারণা নিয়ে ডিএনসিসি কর্মকর্তারা তাদের অর্জিত জ্ঞান বাড়াতে পারবে এবং সেবা প্রদানে আরও উৎকর্ষ অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র।

সিএলডিপি’র পক্ষ থেকে উপপ্রধানজো ইয়াং এবং মায়ামি ডেট কাউন্টির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও বিভাগীয় প্রধানরা।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের