তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ১৮:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪:৩৪

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে আগুন লাগা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৮ জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কামার পাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আহতরা হলে– আলামিন, শফিকুল, মাসুম, শাহীন, আলমগীর, নূর হোসেন, মিজানুর ও ভাঙারি দোকান মালিক গাজী মাজহারুল। এদের মধ্যে অধিকাংশই রিকশাচালক।

দগ্ধদের উদ্ধারকারী জসিম জানিয়েছেন, প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকাল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহতদের বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তুরাগ থানা অবগত আছে।

আহতদের বরাত দিয়ে তিনি বলেন, ভাঙারি দোকান ও রিকশা গ্যারেজ পাশাপাশি। ভাঙ্গারি দোকানে আগুন লাগে ও বিস্ফোরণের ঘটনা ঘটে।  পরে আগুন রিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে ৮ জন দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন বলেন, ‘আহতদের কেউই আশঙ্কা মুক্ত নন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী