৩০ কোটি টাকায় আধুনিক হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১৩:০৮আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৩:২৬

সায়েদাবাদ বাস টার্মিনাল ৩০ কোটি টাকা ব্যয়ে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (১০ আগস্ট) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

মেয়র তাপস বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনাল অনেক আগে নির্মাণ হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। জলাবদ্ধতাসহ অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। এটি আধুনিক করতে কার্যক্রম হাতে নিয়েছি।’

সাযেদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে মেয়র শেখ ফজলে নূর তাপস (ছবি নাসিরুল ইসলাম) তিনি জানান, গাড়ি রাখার শেড, টিকিট কাউন্টার, চালকদের বিশ্রাম ঘর, খাবার দোকান, গণশৌচাগারসহ সব আধুনিক সুযোগ সুবিধা রাখা হবে টার্মিনালে।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা যাতে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা শহরের গণপরিবহনকে শৃঙ্খলার আওতায় আনতে পারি, এ জন্য এ কাজটি হাতে নেওয়া হয়েছে। দ্রুত কাজ চলছে। আমরা আশা করি, আগামী মার্চে কাজটি সম্পন্ন হবে। এটি সম্পন্ন হলে যাত্রীরা টার্মিনালের ভেতরেই সেবা নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা দুটি আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। একটি কাঁচপুরে ও আরেকটি কেরানীগঞ্জে। একটির জায়গা অধিগ্রহণ করা হয়েছে। আমরা সেটির হস্তান্তর চেয়েছি। আরেকটি জমির অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছি। এগুলো শেষ করতে ৩-৪ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে এখানে বাসগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সে জন্য এর আধুনিকায়ন করা হচ্ছে।’

 

/আরএইচ/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি