শোক দিবসে নগরকে বাসযোগ্য করার অঙ্গীকার মেয়র আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৩:৫৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪:০২

জাতীয় শোক দিবসে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ করে নগরকে বাসযোগ্য করার অঙ্গীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৫ আগস্ট) ডিএনসিসি’র গুলশান-২ নগর ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা এখানে আছেন। আমরা এ শোককে শক্তিকে রূপান্তরিত করে নগরকে বাসযোগ্য করবো। এটা আমাদের আজকের অঙ্গীকার।’

মেয়র নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশক দমন করা, খাল-নদী দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।’

সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটি সুন্দর নগর গড়ে তোলা সম্ভব মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, ‘এ দিবসে ফুল দেওয়ার সঙ্গে এই অঙ্গীকার করতে চাই– ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি ঢাকা উপহার দেবো।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করি। তিনি কখনও নিজেকে নিয়ে চিন্তা করেননি। তিনি দেশকে নিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভেবেছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এছাড়া ডিএনসিসি’র কাউন্সিলর, বিভাগীয় প্রধান ও শ্রমিক-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী