স্ল্যাব পোক্ত না হতেই উঠে গেলো ট্রাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১৭:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৭:০৮

রাজধানীর ভাটারা এলাকায় নর্দমার ওপর সদ্যনির্মিত স্ল্যাবে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক উঠে গেলে তা ভেঙে যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের ভাটারার অন্তর্গত ছোলমাঈদ বেপারী বাড়ী এলাকায় সোমবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটির পেছনের দিক স্ল্যাব ভেঙে ঢুকে যায়। এতে গাড়িটি আধাঘণ্টা একদিকে হেলে ছিল।

কানেক্টিং ডিস্ট্রিবিউশন কোম্পানির সিকিউরিটি গার্ড কামাল হোসেন বলেন, গাড়িটি আমাদের কোম্পানির গ্যাস নিয়ে বের হচ্ছিল।

স্থানীয় বাসিন্দা শাহাদাত বলেন এলাকায় এমন পাঁচটি নতুন স্ল্যাব বানানো হয়েছিল। অসময়ে যানবাহন ওঠায় চারটিই ভেঙে গেছে।

এ বিষয়ে উত্তর সিটির ৯ নং অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন মানিক বলেন, একটি স্ল্যাব কাস্টিং করার পর ২৮ দিন সময় দিতে হয়। তার আগেই এর ওপর দিয়ে গাড়ি চালানো হয়েছে।

তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান আবার কাজটি সম্পন্ন করবে। তবে জনগণকেই এটা রক্ষার দায়িত্ব নিতে হবে।

/আরএইচ/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী