৪ বছর মেয়াদি কোর্স চান ডিপ্লোমার ছাত্র-শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৬:২০আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৬:২৩

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পরিবর্তে চার বছর মেয়াদি কোর্স চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এ সময় শিক্ষাব্যবস্থায় বিরাজমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান ছাত্র-শিক্ষকরা।

বিগত ২২ বছর ধরে সফলতার সঙ্গে এই কোর্স চলছে এবং দেশ-বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাদৃত হচ্ছেন উল্লেখ করে পরিষদের নেতারা বলেন, বৈশ্বিক কর্মবাজারের ধরন বিবেচনায় যখন ভারত ও পাকিস্তানে এ কোর্সের মেয়াদ চার বছরে উন্নীত করা হচ্ছে, বিশ্বের অনেক দেশে কোর্সের মেয়াদ চার বছর বা তারও বেশি, তখন অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি দিয়ে শিক্ষামন্ত্রীর বাংলাদেশে এই কোর্সের মেয়াদ চার থেকে তিন বছরে নিয়ে আসার অভিপ্রায় ব্যক্ত করা অযৌক্তিক।

এ সময় শিক্ষাব্যবস্থায় বিরাজমান সংকট নিরসনসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের চার দফা দাবি মেনে না নেওয়ায় ১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে, গত শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স হওয়ার কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে তিন বছরের অনার্স কোর্স আছে। সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স চার বছরের হবে, এর কোনও মানে নেই।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে ছিলেন– ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রাইভেট সেক্টর ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন পাটোয়ারী প্রমুখ।

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের