ডিএসসিসির চুরি হওয়া গাড়ি গলানো হচ্ছিলো নারায়ণগঞ্জের কারখানায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৬:৫০আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চুরি হওয়া ময়লার গাড়িটি মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে গলানো হচ্ছিল নারায়ণগঞ্জ সোনারগাওয়ের মুগড়াপাড়া এলাকার একটি কারখানায়। ওই সময় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে। ডিএসসিসি সূত্রে  এ তথ্য জানা গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– ইমন, আমির ও আলমগীর।

নাম প্রকাশে অনিচ্ছক ডিএসসিসির এক কর্মকর্তা জানান, ডিএনসিসির ভারি গাড়িটির বিভিন্ন অংশ আলাদা করে পুড়িয়ে গলানো হচ্ছিলো একটি স্টিল মিলে। তখনই গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, কীভাবে, কারা এবং কাদের সহযোগিতায় মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে গাড়িটি চুরি হলো এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাজধানীর মাতুয়াইল ভাগাড় থেকে ১০ চাকার একটি ময়লার গাড়ি চুরি হয়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী