আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২২, ১৮:৪২আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৯:২২

রাজধানীর আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন বহুতল ভবন (১৪ তলা) থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. রোকন (৩২) ও শাহাদাত হোসেন (২২)। শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। 

তাদের সহকর্মী কবির হোসেন জানিয়েছেন, জুমার নামাজের পর ওই ভবনে গাঁথুনির কাজ করার সময় তারা একতলা সেফটি টিনের চালের ওপর পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কবির হোসেন আরও বলেন, ভবনের বিভিন্ন ফ্লোরে কাজ চলছিল। তবে কোন তলা থেকে তারা পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‌‘মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।’

মৃত দুজনেরই গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে বলে জানিয়েছেন উদ্ধারকারী সহকর্মী কবির হোসেন।

/এআইবি/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি