কেরানীগঞ্জে আগুনে শিশুসহ দগ্ধ ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২২, ১৬:৪২আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭:০৪

ঢাকার কেরানীগঞ্জে মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনের ঘটনায় শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

দগ্ধরা হলেন–মোছা. বেগম (৬০) ২৩ শতাংশ, মোছ. মারিয়ম (৮) ৬০ শতাংশ, মোছা. সনিয়া (২৬) ২৩ শতাংশ, মো. ইয়াসিন (১২) ২৮ শতাংশ, মো. শাহাদাত (২০) ৫২ শতাংশ, মোছা. ইদুনী বেগম (৫০) ৫০ শতাংশ দগ্ধ।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে রান্নাঘরে যান বেগম। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালাতেই বিস্ফোরণে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ লিকেজ থেকে রুমটিতে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বাসায় থাকা সবাই (ছয় জন) দগ্ধ হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধ ছয় জনের কেউই শঙ্কামুক্ত নন। তাদের চিকিৎসা চলছে।

/এআইবি/এআরআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম