রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করোরেশন- ডিএনসিসি ভবনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৯ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলমকে। কমিটি আগুন লাগার কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৭ টায় ভবনের ৮ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল সোয়া ৮টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত অষ্টম তলা ব্যতীত অন্য ফ্লোরে দাফতরিক কাজ চলছে।









