বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও তার আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীসহ সব যানকে একই স্থানে আটকে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা তিনটা থেকেই এই জ্যাম শুরু হতে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে। শাহবাগ থেকে শুরু করে পল্টন, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল মোড়সহ আশপাশের সব রাস্তাই এই জ্যাম।
মেঘনা বাসের চালাক হেলাল জানান, প্রায় পৌনে এক ঘণ্টায়ও শাহবাগ থেকে মৎস্য ভবন পৌঁছাতে পারিনি।
এদিকে শিল্পকলার সামনে এবং ভেতরের রাস্তাগুলোতেও যান আটকে আছে দীর্ঘ সময় ধরে। অফিস ছুটি হওয়ার সময় হওয়ায় এই জ্যাম আরও বেড়েছে।









