শ্যামপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০

রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে মো. নয়ন ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় শ্যামপুর থানার ধোলাইপাড় বস্তি ভিটা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নয়ন মাগুরার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে। বর্তমানে সে ধুলাইপার মুন্সিবাড়ি পাইব রাস্তায় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজন সিরাজুল ইসলাম হাসিব জানান, ধোলাইপাড় বস্তি ভিটা মাঠের পাশে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল নয়ন। আমি এবং আরেক ছোট ভাই আকাশ ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় ডেল্টা হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. কামরুল ইসলাম বলেন, ‘আমি বাসা থেকে কাজে বের হই। দুপুরে নয়নের বন্ধুদের মাধ্যমে খবর পাই কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধুলাইপাড়ে বস্তিভিটা মাঠ এলাকায় ফেলে রেখে গেছে। পরে সেখান থেকে উদ্ধার করে বিকালে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের