নীতির প্রশ্নে এ কে খান কোনও আপস করেননি: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৩

মরহুম এ কে খানকে সবার জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব বলে উল্লেখ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, মরহুম এ কে খান শিক্ষা, কর্ম, ব্যবসা ও পারিবারিক জীবনে একজন সফল মানুষ। নীতির প্রশ্নে তিনি কখনও আপস করেননি। তিনি শুধু আমাদের নয়, সমগ্র ভারত বর্ষে সুপরিচিত একজন মানুষ। তিনি সমাজের সবার জন্য অনুকরণীয়।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতির, ঢাকার উদ্যোগে আয়োজিত ‘এ কে খান স্মারক-বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মরহুম এ কে খানের মুক্তিযুদ্ধে অবদানের কথা উল্লেখ করে উপমন্ত্রী আরও বলেন, মরহুম এ কে খানের মুক্তিযুদ্ধে অবদান অবিস্মরণীয়। তিনি সামাজিক কর্মকাণ্ডে এ কে খান পরিবারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে বেকারদের কর্মস্থানে এ কে খান পরিবারকে আরও অবদান রাখার আহ্বান জানান তিনি। 
 
অনুষ্ঠানে স্মারক-বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। 

সমিতির সহ-সভাপতি, স্মারক বক্তৃতা উপ-পরিষদের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব প্রকৌশলী তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক এ কে শামসুদ্দিন খান। বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি আবু আলম চৌধুরী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম। সমিতির সাহিত্য- সেমিনার সম্পাদক ও স্মারক-বক্তৃতা উপ-পরিষদের সদস্য সচিব প্রকৌশলী জাহিদ আবছার চৌধুরীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো।

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের