দুই ঘণ্টা অবস্থানের পর সড়ক ছাড়লো শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১

তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দুই ঘণ্টা রাজধানীর ফার্মগেট ও বিজয়সরণী এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। রবিবার (১১ সেপ্টেম্বর) এই প্রতিষ্ঠানের দশম শ্রেণির  শিক্ষার্থী মো. আলী হোসেনের মৃত্যুর ঘটনায় ঘাতক মাইক্রোবাসের চালককে দ্রুত গ্রেফতার ও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নেয় তারা। পরে চালকের গ্রেফতারের খবরে বেলা ২টার দিকে তারা মহাসড়ক ছেড়ে যায়। ফার্মগেটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সোমবার দুপুর সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেট প্রধান সড়কের পাশে অবস্থান নিতে শুরু করে। পরে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নেয় ও বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থেীদের অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা তাদের জানান, মাইক্রোবাস চালক গ্রেফতার হয়েছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে। এরপর শিক্ষার্থীরা সড়কটি ছেড়ে দেয়। বেলা ২টার দিকে শিক্ষার্থীরা সরে যায়। ফার্মগেটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীরা দাবি করে, নিরাপদ সড়ক আইন এখনও বাস্তবায়িত না হওয়ায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নিহত হচ্ছে। বিভিন্ন সময় চালকরা গ্রেফতার হলেও পরবর্তীতে তারা আবার জামিনে বেরিয়ে আসছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার দাবি করে তারা। এসময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে। তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। নিরাপদ সড়কের দাবিতে তাদের এই আন্দোলন চলবে বলেও দাবি করে তারা। ফার্মগেটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহেদ আলম মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার রাস্তা পার হওয়ার সময় বিজি প্রেসের সামনে অজ্ঞাত গাড়ির চাপায় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন মারা যায়। এই ঘটনায় তার সহপাঠীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ফার্মগেটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালককে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ. এম আজিমুল হক বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। গ্রেফতার মাইক্রোবাস চালকের নাম জিয়াউল হক (৫০)। ফার্মগেটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ডিসি আজিমুল বলেন, সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসটির চালককে গ্রেফতার করা হয়। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম।

/আরটি/এআরআর/এফএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী