ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১১ ভবন মালিককে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একযোগে ডিএনসিসি’র ১০টি অঞ্চলে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন। পৃথক অভিযানে ১১টি ভবনের মালিককে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।








