ঢাকা উত্তরে ১ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যান বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫

আগামী ১ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যান চলাচল বন্ধে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (১৪ অক্টোবর) কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর সিটি কর্তৃপক্ষ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চলে অসংখ্য অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় হচ্ছে। ইতোমধ্যে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়মিত মাসিক করপোরেশন সভায় কাউন্সিলররা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

এতে আরও বলা হয়েছে,  মেয়রের নির্দেশনার প্রেক্ষিতে,  কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে অবৈধ ব্যাটারিচালিত যান চলাচল বন্ধকরণের জন্য কঠোর নির্দেশ প্রদান করা হলো।

এই ঘোষণা প্রতিপালনে ব্যত্যয় ঘটলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা পুলিশের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে বলা হয়েছে।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী