রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪

রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। ‌নিহতের মো. নাঈম ইসলাম (২০)। এ ঘটনায় সাগর (১৯) নামে তার এক বন্ধ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নাঈম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মো. হোসেনের ছেলে। বর্তমানে বাংলা মোটরে এক আত্মীয়র বাসায় থাকতেন।

নিহতের মামা ইয়াসিন হোসেন জানান, যতটুকু জানতে পেরেছি, নাঈমের এক বন্ধুর জন্মদিনে উপলক্ষে তারা ১০ জন বন্ধু পাঁচটি মোটরসাইকেলে বুধবার দিবাগত রাতে মাওয়া ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ভোরে পোস্তগোলা ব্রিজে এলাকায় ট্রাকের ধাক্কায় নাঈম ও তার বন্ধু সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা সকাল সোয়া ৬টায় উদ্ধার করে তাদের দুই জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাগর চিকিৎসা নিচ্ছেন।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে