উন্মুক্ত স্থানে পড়ে থাকা বর্জ্য কমিয়ে আনা হয়েছে ৩০ শতাংশে : তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০

‘ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়। আগে যেখানে ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় থাকতো, সেখানে এটা কমিয়ে এখন মাত্র ৩০ শতাংশে আনা হয়েছে। বাকি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করতে আমাদের কাজ চলমান আছে। আগে যেখানে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতো।’

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী খিলগাঁও এলাকার বালুর মাঠ-সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা আগের যে কোনও সময়ের চেয়ে সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০ ভাগ বর্জ্য আগে উন্মুক্ত অবস্থায় থাকতো। আগে মাত্র ৫০টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা গত দুই বছরের মধ্যে আমরা আরও ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করেছি, বাকিগুলোর কাজ চলমান আছে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের কারিগর ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং অসহায়, গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে। এই দিনে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত আমরা কামনা করি। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে, আমরা কামনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি।’

ডিএসসিসির স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী