‘নবীর আদর্শ অনুধাবন করলেই সাচ্চা মুসলমান হিসেবে জীবনযপন করতে পারবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২২, ২০:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ২০:৫৩

নবীর জীবনী, নবীজির আদর্শ অনুধাবন করতে পারলেই আমরা সাচ্চা মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারবো মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী আয়োজনের মাধ্যমে আমরা নবীর জীবনী, নবীজির আদর্শ আরও বেশি করে অনুধাবন করতে পারবো। নিজেদের চেতনা জাগ্রত করতে পারবো। সেটা করতে পারলেই আমরা সাচ্চা মুসলমান মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারবো।

রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ডিএসসিসি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দোয়া মাহফিল এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় জানিয়ে মেয়র বলেন, ‘গত বছর থেকে আমরা ঈদে মিলাদুন্নবীর আয়োজন শুরু করেছি। ইনশাআল্লাহ, ডিএনসিসি প্রত্যেক বছরই এ আয়োজন করবে।’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় মেয়র তাপস এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ। 

করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় ইমাম ওলামা ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, ইমাম সমাজ বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি মিনহাজুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ, ওলামা পরিষদ বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা জালালউদ্দিন, গ্রিন কর্নার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমান প্রমুখ বয়ান করেন। 

 

 

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী