ডিএনসিসি’র কাছে ৪ হাজার কোটি টাকা পাওনা দাবি এক পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৬:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:০৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ তুলেছে এক বীর মুক্তিযোদ্ধার পরিবার। ডিএনসিসি’র কাছে প্রায় চার হাজার কোটি টাকা পাওনা দাবি করে ওই পরিবারটি মেয়র আতিকুল ইসলাম ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পদত্যাগ দাবি করেছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মেয়ে নুরতাজ আরা ঐশি। এ সময় তারা সম্পত্তি  রক্ষায় ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

লিখিত বক্তব্যে নুরতাজ আরা ঐশি বলেন, ১৯৯৭ সাল থেকে মিরপুর-১৪-এর ভাসানটেক থানার আওতাধীন ১৫০ বিঘা জমি নিয়ে ভাসানটেক প্রকল্পের কাজ করে আসছে নর্থ-সাউথ প্রপার্টি ও মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। ১৯৯৮ সালে প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি শুরুর পর থেকেই সরকারের ভেতরের একটি অংশ এটি বাস্তবায়নে নানাভাবে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে আসছে। কারণ, এটি সরকারি টাকা ছাড়াই চলমান একটি প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে সরকারি অর্থায়নে চলমান প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতির বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর বস্তিকে কেন্দ্র করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ যে উপার্জন করে আসছিল তা চিরতরে বন্ধ হয়ে যাবে।

রাজধানীর বিজয় সরণির কলমিলতা মার্কেটের প্রকৃত মালিক তার বাবা দাবি করে নুরতাজ আরা ঐশি বলেন, আজ পর্যন্ত ডিএনসিসি ও তার পূর্বসূরিরা পরস্পরের যোগসাজশে আইনের অপপ্রয়োগ করে মার্কেটটি জবর দখল করে রেখেছে। যদিও মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আমাদের দুই মাসের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন। একপর্যায়ে তৎকালীন প্রয়াত মেয়র আনিসুল হক কোর্টের আদেশ মেনে ওই সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন নিয়ে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ডিসি ঢাকাকে লিখিত প্রস্তাব পাঠান। আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও বর্তমান মেয়র আতিকুল ইসলাম ক্ষতিপূরণ দেওয়ার চাহিদাপত্র না দিয়ে বছরের পর বছর সময়ক্ষেপণ করছেন।

তিনি বলেন, ভবিষ্যতেও আমার বাবা পুনরায় নির্বাচন করবেন এই বিষয়টি মাথায় রেখে আতিকুল ইসলাম আমার পরিবারের লালমাটিয়ায় দুটি ফ্ল্যাট, সাভারের কলমা মৌজার একটি বাগানবাড়ি অবৈধভাবে দখল ও নিয়ন্ত্রণ করে আসছেন। অন্যদিকে এযাবৎকালে কলমিলতা বাজারে আমাদের পাওনা ক্ষতিপূরণ বাবদ চার হাজার কোটি টাকা দেওয়া থেকে বিরত রয়েছেন। এছাড়াও মেয়র আতিক ও ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিপূরণের একটি মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করছেন আমার বাবার কাছ থেকে। সংবাদ সম্মেলন থেকে নুরতাজ আরা ঐশি চলমান সংকটের সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম