রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ১৭:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫

রাজধানীর গুলশান-১-এ একটি বাসায় লাগা আগুনের ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন-ওবায়দুল হক (৬৫) ও জাহানারা বেগম (৫২)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে এই আগুনের ঘটে। গুলশান থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে গুলশান-১-এর ৭ নম্বর রোডের ৬তলা বাড়ির পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগা ফ্ল্যাটের বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তারা মারা যান। তবে তাদের শরীরের কোনও অংশ দগ্ধ হয়নি। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত পারে। এ ঘটনায় বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়েছিল।’

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন সাংবাদিকদের জানান, আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী