দক্ষিণ সিটির ৫ ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ২১:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ২১:৪৯

রবিবার (১৬ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এডিস মশার প্রজননস্থল নির্মূল ও ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে এই চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

আগামী ১৬ অক্টোবর দক্ষিণ সিটির ৬ নম্বর, ১৭ অক্টোবর ২ নম্বর, ১৮ অক্টোবর ৩ নম্বর, ১৯ অক্টোবর ৫৬ নম্বর এবং ২০  অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এসব বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

চিরুনি অভিযানে সংশ্লিষ্ট ওয়ার্ডে সকালের লার্ভিসাইডিং কার্যক্রমে ১৩ জন ও বিকালের এডাল্টিসাইডিং কার্যক্রমে ১৩ জন মশক কর্মী অংশ নেবেন।

নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে এই কার্যক্রম সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করবেন। সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেন্দ্রীয়ভাবে পুরো কার্যক্রমটি সমন্বয় করবেন।

দক্ষিণ সিটির মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এবং স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে উক্ত বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী