অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিক প্রণব সাহার বোনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৭:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭:৫৯

রাজধানীতে মোমবাতির আগুনে দগ্ধ হয়ে দীপালি রানী সাহা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা দেড়টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে অবস্থায় তিনি মারা যান।

দীপালি রানী সাহা স্যাটেলাইট টিভি ডিবিসির সম্পাদক প্রণব সাহার বোন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলায়। তিনি মৃত চৈতন্দ্র নাথ সাহার মেয়ে। তার স্বামী গণেষ চন্দ্র সাহা। তিন রাজধানীর হাজারীবাগ চেয়ারম্যান গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, দীপালি রানীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ বিষয়ে প্রণব সাহা সাংবাদিকদের জানিয়েছেন, গত ৯ অক্টোবর হাজারীবাগের বাসায় মোমবাতির আগুন দীপালি রানীর শাড়িতে লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি বলেন, ‘বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পেলে তার মরদেহ আমরা নিয়ে যাবো।’

/এআইবি/আরটি/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান