কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৯

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৭ অক্টোবর) কেরানীগঞ্জ মডেল থানার শহীদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০-এর অধিনায়ক মো. ফরিদ উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো মোহাম্মদ কুদ্দুস (৩৫), আক্কাস (৪৮), মো. কামাল (৩৫), মো. রুবেল (২৫), মোহাম্মদ সোহেল (২৫), মোহাম্মদ তুষার (২৬)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছোট-বড় ছয়টি ছরি ও ৭টি মোবাইল।

মো. ফরিদ উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মহাসড়কে ডাকাতি করে আসছিল। কুদ্দুসের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা, একটি অস্ত্র আইনে মামলা এবং আক্কাসের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

ডাকাত দলের গ্রেফতার ছয় জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতির মামলা হয়েছে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী