ড্যাপে সর্বোচ্চ ৫ ভাগ বিচ্যুতি থাকতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৯:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৯:৫১

সদ্য প্রকাশিত মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) সর্বোচ্চ পাঁচ ভাগ বিচ্যুতি থাকতে পারে বলে মন্তব্য করেছেন  স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাসযোগ্য ঢাকা-কতদূর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে নাগরিক টিভি।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘ড্যাপে কিছু কিছু ড্র-ব্যাক থাকতে পারে। ড্যাপে দুই-তিন ভাগ, সর্বোচ্চ পাঁচ ভাগ বিচ্যুতি থাকতে পারে। কোনও বিচ্যুতি থাকলে আলোচনার মাধ্যমে সংশোধন করা হবে। এর সমালোচনা এত তীব্র হওয়া উচিৎ না। এ পাঁচ ভাগ এত বেশি ফোকাস করা হলো ৯৮ ভাগ যে ভালো সেটি নিয়ে আলোচনা হয় না’।

তাজুল ইসলাম বলেন, ’ঢাকা শহরসহ আশেপাশের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্য নিয়েই ড্যাপ করা হয়েছে। এত বিশাল এলাকার দীর্ঘমেয়াদী এসব প্ল্যান করতে ভিন্ন মত, সমস্যা থাকতে পারে। এগুলো আমাদের সমাধান করতে হবে। সমালোচনার স্বার্থেই সমালোচনা করা যাবে না, যৌক্তিক উপায়ে সমাধানের পথে আমাদের হাঁটতে হবে। যেসব ভালো দিক আছে সেগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না।  যেসব সমস্যার কথা বলছেন আপনারা সেগুলোর সংশোধন, মানোন্নয়নের প্রস্তাব আপনারা দেন, একসঙ্গে বসে তার সমাধান করবো। এগুলো তো সমাধানের সুযোগ রাখা হয়েছে।’

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী  সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্ন তোলেন,  রাজউক কিভাবে আশুলিয়ায় বন্যাপ্রবাহ এলাকায় লেক সিটি বানায়। যেখানে হাইকোর্টের রায়ের মাধ্যমে নিষেধাজ্ঞা আছে।

স্থপতি ইকবাল হাবিব দাবি করেন, এবারের ড্যাপে সবাইকে আবাসনের অন্তর্ভুক্তির মধ্যে আনা হয়নি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, সুন্দর শহর গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে রাজউক। নগর পরিকল্পনা বাস্তবায়নে সবার আগে প্রয়োজন ঢাকায় আসা মানুষের স্রোত কমিয়ে আনা। ঢাকা ছাড়া অন্যান্য স্থানে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি ঘটাতে পারলে ঢাকার ওপর চাপ কমবে। তখন নগর পরিকল্পনাকে আরও ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হক বলেন, যেকোনও সিটির পরিকল্পনা করে এগিয়ে নিতে হলে মেট্রোরেল খুবই গুরুত্ব বহন করে। উচ্চগতির ট্রেনকে গুরুত্ব দিলে দূর-দূরান্ত থেকে মানুষ কাজে এসে নিজ বাড়িতে ফিরে যাবে।

রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, বলেন, ’ঢাকাকে বাসযোগ্য করা, ধারণ ক্ষমতার চেয়ে মানুষ কমানো, ঢাকামুখী মানুষের চাপ কমাতে পদক্ষেপ গ্রহণ খুবই জরুরি। ধারণ ক্ষমতার বেশি মানুষ নিয়ে কোনও পরিকল্পনায়ই বাস্তবায়ন করা কঠিন। এজন্য গার্মেন্টস, অন্যান্য শিল্প কারখানার সুবিধা অন্যান্য জেলাতেও ছড়িয়ে দিতে হবে। আর যোগাযোগ ব্যবস্থাকে ভালো করতে হবে যেন ঢাকার ওপর চাপ কমে।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী