ঝড়ে উপড়ে পড়া দুই শতাধিক গাছ অপসারণ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৪:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮:৩০

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ডিএনসিসির প্রধান প্রধান সড়ক থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এ ছাড়াও ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছ অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  ডিএনসিসি  সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত অবশিষ্ট জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে কাজ করছে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলি। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে তদারকি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেসব অঞ্চলের কুইক রেসপন্স টিমের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টিপাত হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। কোথাও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য ডিএনিসিসির পক্ষ থেকে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান