ডিএসসিসির কর্মচ্যুত শ্রমিকদের কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৯:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৫২

কর্মচ্যুত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নগর ভবন ও আঞ্চলিক কার্যালয়গুলোতে ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এ ব্যাপারে একটি অফিস আদেশও জারি করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান সই করা অফিস আদেশে বলা হয়েছে,  অনিয়ম, অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কর্মচ্যুত দৈনিক মজুরিভিত্তিক বা স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী, দক্ষ ও অদক্ষ শ্রমিকগণকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এবং আঞ্চলিক কার্যালয়গুলোতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

অফিস আদেশটি গত ১৭ অক্টোবর জারি করা হয়েছে।

কেন তাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জানতে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও সচিব আকরামুজ্জামান কয়েকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য,  কর্তব্যে অবহেলা,  বিভিন্ন সময়ে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং হীন উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পর্কে নেতিবাচক বিবৃতি প্রদান করার অভিযোগ এনে ১৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী  ধীরেশ চন্দ্র দাস, ৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী আলাউদ্দিন ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী কেন্দ্রীয় ট্রাক অঞ্চল-১ এর বাইজু  লালকে গত ১৩ অক্টোবর কর্মচ্যুত করা হয়।

এছাড়াও ১৪ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী শহিদুল ইসলাম, ৬৫ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী  মো. আলামিনকে গত ১৭ অক্টোবর চাকরিচ্যুত করা হয়।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের