‘দূষণ রোধ করে গুলশান, বনানী ও বারিধারা লেকে মাছ চাষ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২২, ১৬:৪১আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৬:৪১

গুলশান, বনানী ও বারিধারা লেকে বাসাবাড়ির পয়ঃবর্জ্য অপসারণ ও দূষণ রোধ করে মাছ চাষ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মৎস্য অধিদফতর  আয়োজিত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ এর সমাপ্তি উপলক্ষে রাজধানীর কুড়িল লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন।

অতিকুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মিত লেক, খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে প্রতিনিয়ত খালের পানিকে দূষিত করছে। দূষণের ফলে খালে মাছের চাষ করতে পারছি না। সেখানে মশার চাষ হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। গুলশান, বনানী ও বারিধারা লেকের দূষণ রোধ করে মাছ চাষ করা হবে।’

অনুষ্ঠানের শুরুতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কুড়িল লেকে মাছের পোনা অবমুক্ত করেন। রুই, কাতলা, কালিবাউশ, মৃগেল— এই চার প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শুধু কুড়িল লেকে নয়। পর্যায়ক্রমে সবগুলো লেকে মাছ চাষ করা হবে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকে মাছ চাষের বিষয়ে মৎস্য অধিদফতরের সঙ্গে কথা বলেছি। অধিদফতর জানিয়েছে— এসব লেকের পানি দূষিত। এসব লেকে মাছ মারা যাবে। অতএব, লেকের পানি দূষণ থেকে রক্ষা করতে হবে। পয়ঃবর্জ্যের লাইন লেকে দেওয়া যাবে না। বাসা-বাড়িতে অ্যাট সোর্সে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। আমাদের সিটি করপোরেশনের টিম বাড়ি বাড়ি গিয়ে পয়ঃবর্জ্যের লাইন পরিদর্শন করছে। পয়ঃবর্জ্যের লাইন ড্রেনে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী একদিকে যেমন পদ্মাসেতু ও বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্প নির্মাণ করছেন, অপরদিকে পশুপালন, মৎস্য চাষ ও কৃষির উন্নয়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে পশুপালন, মৎস্য চাষ ও কৃষির প্রতি গুরুত্বারোপ করতে হবে। চাষযোগ্য জমিতে চাষ করতে হবে। জলাশয়, লেক, পুকুরে মাছ চাষ করতে হবে।’

শহরের জলাধার ভরাট করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘কুড়িল ফ্লাইওভার সংলগ্ন জলাধার ভরাট করে পাঁচ তারকা হোটেলের নির্মাণ কাজ শুরু হলে, আমি জনগণকে সঙ্গে নিয়ে সেটি বন্ধ করে দেই। জনগণকে সঙ্গে নিয়ে লাউতলা খাল উদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করেছি। শহরে জলাধার, লেক ভরাট করে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। রাতের আধারে জলাধারে বালু ভরাট করে ভবন নির্মাণ করলে জনগণ সেটি মানবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলাধার ও লেকগুলোকে বাঁচাতে হবে।’

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘শহরকে বাঁচাতে হলে সবাইকে সচেতন হতে হবে। শহরকে, দেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে নভেম্বর মাসেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ড্রেন বা নর্দমার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন।’

কুড়িল মোড় এলাকায় স্থান নির্বাচন করে একটি কমিউনিট সেন্টার ও খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান ডিএনসিসি মেয়র।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি.এম. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন প্রমুখ।

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম