মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৬:৪৬আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯:৩১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলররা।

বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আনিসুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী এবং ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম পূর্বনির্ধারিত ‘Global Water & Sanitation launch ceremony’ অনুষ্ঠানে অংগ্রহণের জন দেশের বাইরে অবস্থান করছেন।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সেই সাহেদ
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল ঘোষণা বাংলাদেশের
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা