এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ভুক্তভোগীসহ আটক ৩ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৮ জুলাই ২০২৬, ০০:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০০:৩৫

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন— সাকিব, ওয়াসিদ ও জিল। আটক ওয়াসিদ ও সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারার জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পাঁচ তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা প্রায়ই ওই বাসায় এসে মাদক সেবন করতেন ব‌লে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। আর জিল এইচএসসি পরীক্ষার্থী। 

আটক জিলের বরাত দি‌য়ে পু‌লিশ জানায়, সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ওই ভবনের পাঁচ তলার একটি বাসায় নিয়ে যান। বাসাটি সাকিবের নানার। সেখানে ওয়াসিদ, সাকিব ও তিনি ছাড়া আর কেউ ছিলেন না। একপর্যায়ে তারা তিন জন মিলে ইয়াবা ও হেরোইন সেবন করেন।  

পরে ওয়াসিদ তার ইয়াবা সেবনের ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা দেন। কিন্তু এরপরও আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াসিদ ও সাকিব তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেন এবং তাকে বাসার ভেতরে তালাবদ্ধ করে রাখেন।  

বাসার বারান্দা থেকে চিৎকার শুনে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। প‌রে পুলিশ গি‌য়ে তিন জনকে আটক করে।  

ভাটারা থানার এসআই মওদুদ জানান, এক বন্ধুর বাসায় কয়েকজন মাদক সেবন করছেন— ৯৯৯ নম্বর থে‌কে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
ঢাকার বাসযোগ্যতা হারাচ্ছে কেন
‘মানুষ আসলেই কি মানুষকে ভালোবাসে’, প্রশ্ন রেখে নিজেকে শেষ করলেন কনস্টেবল সাইদুল
সমান তালে বাড়ছে ডিম ও মুরগির দাম
সর্বশেষ খবর
সেদিন শেখ হাসিনা পালিয়ে না গেলে তার একটা হাড়ও খুঁজে পাওয়া যেতো না: সারজিস
সেদিন শেখ হাসিনা পালিয়ে না গেলে তার একটা হাড়ও খুঁজে পাওয়া যেতো না: সারজিস
৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন, সেই নারী গ্রেফতার
৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন, সেই নারী গ্রেফতার
সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা দল’ 
‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা দল’ 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন