বকশীবাজার মাঠে ঢুকতে বাধা পেলে হটলাইনে জানাতে বললো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩৩

রাজধানীর বকশীবাজারে উদ্বোধন করা মাঠটিতে ঢুকতে বাধা পেলে তা হটলাইন নাম্বারে জানানোর অনুরোধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিএসসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়েছে,  বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে জনসাধারণের প্রবেশ ও খেলাধুলায় অংশগ্রহণে কোনও ব্যক্তি বিশেষ ও গোষ্ঠী কর্তৃক বাধাপ্রাপ্ত হলে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে যথাসময়ে অবহিত করার অনুরোধ করা হলো।

যোগাযোগের জন্য দেওয়া নিয়ন্ত্রণ কক্ষের নাম্বারটি হলো—  +৮৮০২২২৩৩৮৬০১৪।

উল্লেখ্য,  ডিএসসিসি বকশীবাজারের খেলার মাঠটি দখলমুক্ত ও উন্নয়ন করে। গত ৭ ডিসেম্বর মাঠটি উদ্বোধন করতে গেলে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মেয়র তাপসের অনুষ্ঠানস্থলে হামলা চালায়।

এরই প্রেক্ষিতে ডিএসসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৩য় তফসিলের ধারা ২৪.৩ ও ২৪.৪ অনুযায়ী করপোরেশনের আওতাধীন এলাকায় সর্বসাধারণের সুবিধা ও চিত্ত-বিনোদনের জন্য উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং উদ্যান উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করার এখতিয়ার সিটি করপোরেশন সংরক্ষণ করে। মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্বভার গ্রহণের পর হতে ওই আইনের যথাযথ ও কার্যকর প্রয়োগে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন।

জনকল্যাণে নিবেদিত কর্মকাণ্ডে কোনও ধরনের বাধা ও প্রতিবন্ধকতা প্রদান, অরাজকতা সৃষ্টি বরদাশত করা হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল দুষ্কৃতকারীকে বলিষ্ঠভাবে প্রতিরোধ করা হবে।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী