মেট্রোরেলের ভাড়া কমানোর দাবিতে সংবাদ সম্মেলন শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮

ঢাকায় প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া ৬০ ভাগ কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী কল্যাণ সমিতি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আগামীকাল শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের দাবিটি তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরবেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

দাবির স্বপক্ষে আরও বক্তব্য রাখবেন গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক,  রাজউকের  সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল হক, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ অনেকে।

উল্লেখ্য, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রতি কিলোমিটারে ৫ টাকা হারে এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করেছে।

এ অংশে মেট্রোরেল চলাচল আগামী ২৮ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

/ আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের