আগারগাঁওয়ে দোকান উচ্ছেদ করে রাস্তা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৯

রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাস্তার দুইপাশে দীর্ঘদিন ধরে থাকা মোট ১২-১৪টি দোকান এবং দোকানের সামনের অংশ উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করা হয়েছে।

আগারগাঁওয়ে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ডিএনসিসি’র অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এবং ডিএনসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা।

আগারগাঁওয়ে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ডিএনসিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে,  অভিযানে আগারগাঁও থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসি’র মালিকানাধীন ভূমির অবৈধ দখল অপসারণ করা হয়। ১২ থেকে ১৪টি দোকান উচ্ছেদ করে রাস্তা উদ্ধার করা হয়েছে।

আগারগাঁওয়ে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

উল্লেখ্য, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দেন।

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম