ভাষানটেকে ঠিকাদারকে গুলি-ছুরিকাঘাত, অবস্থা গুরুতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ০০:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০০:২৮

রাজধানীর উত্তর ভাষানটেক এলাকায় নিজ প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আলী (৬০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১ জানুয়ারি) উত্তর ভাষানটেক হোসেন আলী মোড়ে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত হোসেন আলী নির্মাণ প্রতিষ্ঠানের ঠিকাদার এবং উত্তর ভাষানটেক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি।

হোসেন আলীর ছোট ভাই জাহাঙ্গীর আলম ও তার প্রতিষ্ঠানের ফোরম্যান আবুল কালাম জানান, ১১৮ নং উত্তর ভাষানটেকের বাসার সামনে নিজের অফিসে কর্মরত ছিলেন‌ হোসেন আলী। এ সময় ১৫ থেকে ২০ জন মুখোশধারী দুর্বৃত্ত অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার দুই পায়ের ঊরু ও কোমর গুলিবিদ্ধ হয় এবং অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, হোসেন আলী এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেন। তিনি এলাকায় বিচার-সালিসও করেন। তবে ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে, এ বিষয়ে তারা নিশ্চিত নন। তবে ধারণা করছেন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা এলাকার সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক (তদন্ত) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত হোসেন আলীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

/এআইবি/এনএআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি