বারিধারায় ৩৪২ বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১২:২৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:২৯

দেশের সবচেয়ে অভিজাত এলাকা বারিধারা এলাকার ৩৪২টি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে   দেওয়া হয়েছে। এসব সংযোগ বন্ধে পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (১১ জানুয়ারি) অভিযানের অংশ হিসেবে বাড়িধারা ১১ নম্বর রোডের কয়েকটি বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ দিয়ে বন্ধ করে দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নিজ থেকে এসব সংযোগবন্ধ না করলে স্থায়ীভাবে বন্ধ করারও হুঁশিয়ারি দেন মেয়র।

তথ্য সূত্রে জানা যায়, অভিজাত এলাকা হিসেবে পরিচিত এ এলাকায় মোট বাড়ি রয়েছে ৫৫০টি। এর মধ্যে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আট স্তরের ক্রাইটেরিয়ার মধ্যে ৫টি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দেওয়া হয়নি। এ ছাড়া ২০৩টি বাড়ি আটটি শর্তের মধ্যে কিছু সংখ্যক শর্ত পূরণ করেছে। অন্যদিকে একদমই শর্ত পূরণ করেনি ৩৪২টি বাড়ি। যাদের বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সার্ভের মাধ্যমে দেখেছে, গুলশান, বারিধারা, নিকেতন ও বনানী এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়ির মধ্যে ২ হাজার ২৬৫টির সুয়ারেজ লাইন লেক কিংবা ড্রেনে সংযোগ, যা মোট বাড়ির ৮৫ শতাংশ। ফলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে ও মশার উপদ্রব বাড়ছে।

বারিধারায় ৩৪২ বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে

মেয়র আতিক বলেন, ‘সিটি করপোরেশনের সুয়ারেজ লাইনে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না। ওয়াসার পৃথক লাইনে এসব বাড়ির বর্জ্য যাওয়ার কথা থাকলেও সেটি নেই। ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে। আজ আমরা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছি।’

প্রায় ছয় মাস আগে থেকে বাড়ির মালিকদের অবগত করা হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘তারা কোনও ব্যবস্থা নেননি। এ ছাড়া বাড়ির মালিকরা ওয়াসার বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না। সার্ভে রিপোর্টটি ওয়াসাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মেয়র বলেন, ‘কোনোভাবেই ব্ল্যাক ওয়াটার সিটি করপোরেশনের ড্রেনে, খালে, লেকে ঢুকতে পারবে না। অনেক আগে থেকেই এ বিষয়ে তাদের জানিয়ে আসছি, সচেতন করে আসছি। গণবিজ্ঞপ্তিও দিয়েছি, কিন্তু তারা কথা শোনেননি। তাই আজ থেকে এই অভিযান শুরু করলাম। বাসার সামনে গিয়ে ড্রেনগুলো আমরা কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি।

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম