রাজধানীতে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ২৩:১০আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২৩:১০

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল পিডব্লিউডি অফিসের সামনে অগ্নিনির্বাপক সিলিন্ডার রিফিল করার সময় বিস্ফোরণে এহসান মাহমুদ অপু (২৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ঠিকাদার নুর ইসলাম।

তিনি বলেন, রিফিলের কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণে আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত অপু চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার অবস্থা গুরুতর।

আহত অপুর বড় ভাই আবুল ফজল মাহমুদ বলেন, অপু অগ্নিনির্বাপক সিলিন্ডার রিফিলের কাজ করেন‌। সন্ধ্যায় খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে তাকে আহত অবস্থায় পাই।

আহত আপু কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার মজিবর রহমানের ছেলে। বর্তমানে ডেমরা বাঁশেরপুল এলাকায় থাকেন।

/এআইবি/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী