বিমানবন্দর এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১২

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেরোইনসহ আব্দুল বারী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে মাদকের চালানটি জহিরুল ইসলাম নামে এক মাদক কারবারির বলে জানা গেছে। চালানটির বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারের ঈর্শ্বাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম হেরোইনসহ আব্দুল বারীকে গ্রেফতার করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা এ তথ্য জানান।

ওসি বলেন, ‘বিমানবন্দর থানার ইর্শ্বাল কলোনি এলাকার রাজুর ঘরোয়া খাবারের হোটেলের সামনে দুই জন মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে– এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮৯০ গ্রাম হেরোইনসহ আব্দুল বারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বারির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি আজিজুল হক মিঞা। তিনি বলেন, ‘আজ আদালতে তার রিমান্ড আবেদন করা হলে, আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকের চালানটি বহন করে ঢাকায় আনে ওই মাদক কারবারি। জানার চেষ্টা করা হচ্ছে, এই মাদকের চালানটি দেশের বাইরে পাচার করার জন্য নিয়ে এসেছে কিনা। তবে প্রাথমিকভাবে সে স্বীকার করেছে, টাকার বিনিময়ে মাদকের চালানটি বহন করেছে। মাদকের মালিক জহিরুল ইসলাম। জহিরুলকে গ্রেফতার করা গেলে চালানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি