মেট্রো থেকে নেমে বাসের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের

জুবায়ের আহমেদ
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৩

প্রথম ধাপে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিবহন ব্যবস্থা চালু হয়েছে। ফলে আগারগাঁও থেকে মতিঝিল, বাকি পথটুকু যাত্রীদের যেতে হবে বাসে। সেই বাস যাত্রা সহজ করতে মেট্রোরেলের যাত্রী পরিবহনে বিআরটিসির পক্ষ থেকে এই রুটে ২০টি বাস বরাদ্দ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে এক মাস ঘুরতেই সেই বাস সংখ্যা নেমেছে ৯টিতে। ফলে মেট্রোরেল যাত্রীদের বাসের অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আগারগাঁও স্টেশনের বিআরটিসির বাস কাউন্টারে খোঁজ নিয়ে দেখা যায় সকাল থেকে মেট্রোরেল চলাচলের শেষ সময় ১২টা পর্যন্ত স্টেশন থেকে বাস ছেড়ে গেছে ৯ টি। ছিল না স্টান্ডবাই কোনও বাস। ফলে শেষ তিন ধাপে নামা মেট্রোরেলের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছিল পরবর্তী বাসের জন্য। অধিকাংশ যাত্রী অপেক্ষায় থেকে অন্য বাসে করে তাদের গন্তব্যে যাচ্ছিলেন।

কাউন্টারে টিকেট কাটার দ্বায়িত্বে থাকা কর্মী উজ্জ্বল বলেন, 'বিআরটিসির বাস সার্ভিস তো সব দিকেই ম্যানেজ করে চলে। কয়েকদিন আগে বাণিজ্য মেলার জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু ছিল। সব দিকে মিলেই চলছে বাস সার্ভিসটি। আজকে ৯টা বাস থাকলেও এমনিতে ১৫-১৬টা বাস চালু থাকে।'

বাসের অপেক্ষায় থাকা বয়োজ্যেষ্ঠ যাত্রী সেলিম হালদার বলেন, ‘ফার্মেগেট যাবো টিকেট কাটতে চাচ্ছি, কিন্তু কাউন্টার থেকে আরেকটি বাস আসার নিশ্চয়তা না পেয়ে টিকেট দিচ্ছিল না। পরে বলছে বাসটি খামার বাড়ি আছে ১৫ মিনিট সময় লাগবে। এই সময়ের মধ্যে তো আমি সেখানেই পৌঁছে যেতে পারবো।’

বিআরটিসির বাস না পেয়ে অন্য বাসের খোঁজে থাকা মহিলা যাত্রী নাহিদা খাতুন বলেন, ‘তাদের (বিআরটিসি) বাস কখন আসে সিওর হয়ে কিছু বলতেছে না। কিন্তু আমার তাড়া আছে। তাই অন্য বাস খুজছি।'

উল্লেখ্য, মেট্রোরেল যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে গত বছর ১৭ নভেম্বর চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী আগারগাঁও থেকে মতিঝিল পথে বিআরটিসির ২০টি দ্বিতল বাস চলাচল করবে। আর উত্তরার হাউজ বিল্ডিং থেকে ১০টি দ্বিতল বাস চলবে দিয়াবাড়ির মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত।

বিআরটিসি সূত্র জানিয়েছে, ঢাকার নগর পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যে ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছে, বিআরটিসির বাসে সেই ভাড়াই আদায় করা হবে। মেট্রোরেলের যাত্রী চাহিদা বাড়লে বিআরটিসির বাসের সংখ্যাও বাড়তে পারে।

আগারগাঁও থেকে যে রুটটি চালু করা হচ্ছে, সেটি ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। একই সঙ্গে এই পথে মেট্রোর আগারগাঁও স্টেশনে যাত্রীদের নিয়ে আসবে। আরেকটি রুট উত্তরার হাউজ বিল্ডিং থেকে আবদুল্লাহপুর হয়ে দিয়াবাড়ির উত্তরা উত্তর স্টেশনে চলাচল করবে।

/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী