কাজের সন্ধানে বেরিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৩

রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় শাহ আলম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী এ তথ্য জানান।

শাহ আলম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাশাইল গ্রামের আনোয়ার উল্লার ছেলে। বর্তমানে মগবাজার পেয়ারাবাগ এলাকায় থাকতেন।  

এসআই মো. সেকান্দর আলী বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় কাওরান বাজার শুটকি পল্লি এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান শাহ আলম । সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টা দিকে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

পুলিশের এই কর্মকর্তা বলেন, তিনি মগবাজার এলাকায় একটি হোটেলে কাজ করতেন। হোটেলটি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ায় তিনি বেকার হয়ে কাজের সন্ধান করছিলেন।

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী