একুশে ফেব্রুয়ারিকে ঘিরে ডিএসসিসি’র নানা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৮

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে একগুচ্ছ কাজ সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়া একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএসসিসির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করপোরেশনের যান্ত্রিক ও পরিবেশ সার্কেলসহ প্রকৌশল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ এবং প্রশাসন শাখা থেকে একুশে ফেব্রুয়ারিকে ঘিরে প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করা হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে মগবাজার, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল মসজিদ, মৎস ভবন, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট, আব্দুল গণি রোড, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, স্বাধীনতা চত্বর, পলাশী, আজিমপুর কবরস্থানসহ আশপাশের এলাকার ফুটপাত, সড়ক বিভাজক, সসার ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

এসব এলাকার ঝুঁকিপূর্ণ ব্যানার অপসারণ, সড়কের পটহোলস, ফুটপাত এবং সড়ক বিভাজক মেরামত ও রঙ করা হয়েছে। সচল করা হয়েছে বৈদ্যুতিক বাতি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের চারপাশে রোড মার্কিং, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে।

এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা আগামীকাল পর্যন্ত চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকার রাস্তায় বৈদ্যুতিক বাতির সচলতা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি